BRS TIMES
মেসির জোড়া গোলে অরল্যান্ডোয় ইতিহাস গড়ল ইন্টার মায়ামি
খেলাধূলা

মেসির জোড়া গোলে অরল্যান্ডোয় ইতিহাস গড়ল ইন্টার মায়ামি

মেসির জোড়া গোলে অরল্যান্ডোয় ইতিহাস গড়ল ইন্টার মায়ামি । দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। আর সেই ঘুরে দাঁড়ানোর গল্পের কেন্দ্রে লিওনেল মেসি। মেজর লিগ সকারের রেগুলার সিজনের দ্বিতীয় ম্যাচে অরল্যান্ডো সিটি এসসির মাঠে ৪-২ ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে দলের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রাখেন মেসি।
এলএ গ্যালাক্সির বিপক্ষে হার দিয়ে মৌসুম শুরু করা মায়ামি রোববার রাতে ইন্টারঅ্যান্ডকো স্টেডিয়ামে প্রথমবারের মতো জয় পেল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই জয়ে তেলাসকো সেগোভিয়া একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন।
মেসির জোড়া গোলে অরল্যান্ডোয় ইতিহাস গড়ল ইন্টার মায়ামি
ম্যাচের ১৮ মিনিটে মার্কো পাসালিচের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো। ছয় মিনিট পর মার্টিন ওডেজা ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের চার মিনিটের মাথায় মাতেও সিলভেত্তি গোল করে মায়ামিকে ম্যাচে ফেরান।
৫৭তম মিনিটে সেগোভিয়ার পাস থেকে মেসি গোল করে স্কোরলাইন ২-২ করেন। ৮৫তম মিনিটে সেগোভিয়া একক প্রচেষ্টায় মায়ামিকে এগিয়ে দেন। আর ৯০তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করে জয়ের ক্যানভাসে শেষ আঁচড় দেন মেসি।
এই জয়ে দশমবারের চেষ্টায় প্রথমবার অরল্যান্ডোর মাঠে জয়ের স্বাদ পেল মায়ামি।
বর্তমান মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মেসি মৌসুমের প্রথম দুটি গোল করেন এই ম্যাচেই। এতে রেগুলার সিজনের প্রথম ৫৫ এমএলএস ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫২, যার মধ্যে ৫১টি এসেছে শেষ ৪৯ ম্যাচে। সব মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৮৯৮টি। এর মধ্যে বার্সেলোনার হয়ে ৬৭২টি এবং আর্জেন্টিনার জার্সিতে ১১৫টি।
ম্যাচ শেষে মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো বলেন, “এই জয় শুধুই খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধে তারা ছিল একটি চ্যাম্পিয়নশিপ দল। সেখানে কোনো কৌশল ছিল না, ছিল হৃদয়, সাহসিকতা, বল দখল ও দায়বদ্ধতা। শেষ পর্যন্ত খেলোয়াড়রাই তা করে দেখিয়েছে।”
মেসিকে নিয়ে তিনি আরও বলেন, “সে এই খেলাটি খেলা সর্বকালের সেরা খেলোয়াড়। সে একজন নেতা এবং অন্যদের অনুপ্রাণিত করে। এতসব সুযোগের মাঝে অন্য কারো চেয়ে ভালো সুযোগ তৈরি করার ক্ষমতা তার আছে, আর সেটিই আমাদের ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সুযোগ এনে দিয়েছে।”

Related posts

সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজারা

News Desk

তামিমকে সভাপতি হিসেবে দেখতে চান সাকিব

Durjoy Das

চোটে বার্সেলোনা ওপেন ছাড়লেন কার্লোস আলকারাজ

Durjoy Das

সাকিবকে ফেরাতে বোর্ডের সাথে কথা বলবেন মিরাজ!

brs@admin

বিশ্বকাপে না খেলায় ২০ বছর পিছিয়েছে ক্রিকেট, দাবি ফরচুন বরিশাল মালিকের

News Desk

শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিদায় নিল তুরস্ক

brs@admin
Translate »