BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

মেসির দৌড় থামবে কখন, জয় নাকি পরাজয়ে?

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপের ফাইনালে ইতিহাসের অন্যতম বয়স্ক খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। যদিও বিশ্বকাপে ক্রেগ গর্ডন এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পরে তৃতীয় বয়স্ক খেলোয়াড় মেসি। তাই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রশ্ন, মেসির দৌড় থামবে কখন, ‘জয়ে, নাকি পরাজয়ে?’ ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্স আর লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্য যেন নতুন করে লিখছে ইতিহাস।

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হয়েছে ১১ জুন। এবারের আসর যৌথভাবে আয়োজনে রয়েছে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। তিন দেশের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ শুরু থেকেই ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে দারুণ সব ম্যাচ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ২-০ গোলের জয়ে শুভ সূচনা করে স্বাগতিক মেক্সিকো।

এরপর শিরোপাধারী আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকেই নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। আর সেই ম্যাচের নায়ক ছিলেন লিওনেল মেসি। একাই করেছিলেন দুর্দান্ত একটি হ্যাটট্রিক।

দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও ছিল মেসির জাদু। আর্জেন্টিনা জেতে ২-০ গোলে, আর দুটি গোলই আসে মেসির পা থেকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও গোলের দখা পান মেসি। জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় আর্জেন্টিনা।

নকআউট পর্বের রাউন্ড অফ ৩২ এ কেপ ভার্দের সঙ্গে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে ২টি, রাউন্ড অফ ১৬ এ মিশরের সঙ্গে ৩-২ গোলে জয়ের ম্যাচে ১টি, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে ১টি গোল মেসি। আর সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে গোল না করলেও ২টি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও এবারের বিশ্বকাপে ১০ গোল নিয়ে সর্বোচ্চ রেকর্ড এবং আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতা হলেন লিওনেল মেসি।

এভাবেই একের পর এক জয় নিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে আর্জেন্টিনা। মেসির অসাধারণ পারফরম্যান্সে আবারও জেগে উঠেছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? রবিবার নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে জয়ের আনন্দে নাকি কঠিন পরাজয়ে থামবে মেসির দৌড়? দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশে এসে সিরিজ জয়ের লক্ষ্য জানালেন পাকিস্তান কোচ হেসন

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

brs@admin

জুলাই সনদের দাবি : আজও শাহবাগ মোড় অবরোধ

News Desk

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

News Desk

গাজায় ইসরায়েলী হামলায় আরও ৭১ প্রাণহানি

News Desk

কল রেকর্ড ফাঁস, আন্দোলনকারীদের দেখা মাত্রই গুলির নির্দেশ দেন শেখ হাসিনা : বিবিসি’র প্রতিবেদন

brs@admin
Translate »