26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

রাতে মুখোমুখি হবে অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ

লা লিগায় আজ মাদ্রিদ ডার্বি। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় অ্যাটলেটিকো মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটনে মুখোমুখি হবে অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদ।
তবে দুই জায়ান্টের লড়াইয়ে ফর্মের বিচারে ফেভারিটের তকমা পাবে রিয়াল মাদ্রিদ। কেননা এই মৌসুমে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আলোনসোর রিয়াল।
দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলার। সেরা ছন্দে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র ও মাস্তানতুয়ানো।
এদিকে ইনজুরিতে এই ম্যাচ মিস করেবেন আলেকজেন্ডার আরনল্ড। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন ডিন হুইসেন।
অন্যদিকে অ্যাটলেটিকোর হয়ে ব্যবধান গড়ে দিতে পারেন ইনফর্ম স্টাইকার হুলিয়ান আলভারেজ। সবশেষ ম্যাচেই হ্যাটট্রিক করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
তবে ইনজুরিতে মাঠের বাইরে থিয়াগো আলমাডা, হিমেনেস, জনি কার্ডোসো। অ্যাটলেটিকোর জন্য সুখবর— নিষেধাজ্ঞা শেষে ফিরছেন স্ট্রাইকার শোরলোথ।
বিআরএসটি/এসএস

Related posts

এশিয়া কাপে ভারতের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত!

brs@admin

নারায়ণগঞ্জে ২০টি বসতঘর ভষ্মীভূত

News Desk

আজ থেকে ভোমরা স্থলবন্দরের কার্যক্রম শুরু

brs@admin

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

News Desk

রংপুরে নদীতে ডুবে ৩ কিশোরের মৃত্যু

brs@admin

বিজ্ঞপ্তি ছাড়া ৬৫ চিকিৎসক নিয়োগে তদন্ত চলমান : স্বাস্থ্য উপদেষ্টা

News Desk
Translate »