32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে আবারও অনুসন্ধান, নতুন তথ্য পেলো দুদক

পদ্মা সেতু দুর্নীতি মামলায় পুনঃঅনুসন্ধানে বিভিন্ন তথ্য উপাত্ত হাতে এসেছে দুদকের। এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর মধ্যে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে কী কী ভূমিকা ছিল, সেই উপাত্ত হাতে পেয়েছে তারা।

এর আগে গত জানুয়ারিতে পদ্মা সেতুর মামলা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করা হয় উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি।

২০১২ সালে একই ঘটনার অনুসন্ধানে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপড়েনের মধ্যে ৭ জনকে আসামি করে মামলা করে দুদক। যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তবে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করে তৎকালীন দুদকের বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চপ্পু কমিশন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও অনুসন্ধানে নামে দুদক।
বিআরএসটি/এসএস

Related posts

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

News Desk

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

News Desk

মোদির জাপান সফর কেন তাৎপর্যপূর্ণ

News Desk

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

News Desk

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২

brs@admin

খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

News Desk
Translate »