BRS TIMES
শীত আসছে ধীরে ধীরে ‐ আজ ঢাকায় স্বস্তির আবহাওয়া
জাতীয়প্রচ্ছদ

শীত আসছে ধীরে ধীরে ‐ আজ ঢাকায় স্বস্তির আবহাওয়া

আজ রোববার ঢাকায় আবহাওয়া থাকবে স্বস্তিদায়ক। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

রাজধানীতে আজ দিনের তাপমাত্রা উঠতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, রাতে নেমে আসতে পারে ১৯ ডিগ্রিতে। সকালে হালকা ধোঁয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে হয়ে উঠবে আকাশ। উত্তর দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

ঢাকায় স্বস্তির আবহাওয়া থাকবে যেমন

তবে এই স্বস্তি বেশিদিনের নয়। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। ১ ও ২ ডিসেম্বর রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পরের দিনগুলোতেও তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে, ফলে শীতের অনুভূতি ক্রমেই বাড়বে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

Related posts

অনুশীলনে নিজের গুলিতে আহত ‘হিট’ নির্মাতা মাইকেল মান

rahman himel

‘এক-এগারোর পুনরাবৃত্তি ঠিক হবে না’ : ইকবাল করিম

brs@admin

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

News Desk

কর্মস্থল থেকে উধাও ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

brs@admin

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে ইরানের বৈঠকে অগ্রগতি

News Desk

জিয়াকে হত্যায় শেখ হাসিনার হাত নেই, তা নিশ্চিত বলা যায় না: গয়েশ্বর

News Desk