BRS TIMES
ব্যাংক গুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ বক্তাদের
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

ব্যাংক গুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ বক্তাদের

ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার তাগিদ দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনৈতিক আর্থিক সুবিধার বিনিময়ে ঋণ বিতরণের প্রবণতা দেশের ব্যাংকিং খাতের নৈতিক ভিত্তি দুর্বল করে তুলেছে। এসব অনিয়মের দায় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে আমানতকারী, শেয়ারহোল্ডার ও সামগ্রিক অর্থনীতিকে।

শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে পাক্ষিক অর্থকণ্ঠের ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহিতা ও আস্থা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরী।

ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার দাবি

ড. মুজেরী বলেন, মানুষ ব্যাংকে অর্থ জমা রাখে সঞ্চয় নিরাপদ থাকার বিশ্বাসে। কিন্তু রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত স্বার্থ ও অনৈতিক প্রলোভনের কারণে ঋণ বিতরণের সিদ্ধান্ত হলে তা শুধু ব্যাংকিং বিধিই লঙ্ঘন করে না, মৌলিক নৈতিকতাও ক্ষতিগ্রস্ত করে।

ঋণ অনুমোদন, নিয়োগ, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক কার্যক্রমে অতিরিক্ত বাহ্যিক চাপ প্রতিষ্ঠানের স্বাধীনতা দুর্বল করে দেয় বলে মনে করেন তিনি। তার মতে, শুধু আইন যথেষ্ট নয়, প্রয়োজন জবাবদিহিতা, স্বচ্ছতা ও পেশাগত সততার সংস্কৃতি।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ব্যাংকিং খাতে আস্থা ফিরে এসেছে, এখন সময় দৃশ্যমান অগ্রগতির। সরকার আর্থিক খাত সংস্কারে চার বছরের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

বছরের ব্যবধানে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। ব্যাংক কোম্পানি আইন সংশোধন, দেউলিয়া আইন ও অর্থ ঋণ আদালতের সংস্কার এবং বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ চলছে বলেও জানান তিনি।

মুক্ত আলোচনায় দি প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. আরিফুর রহমান বলেন, শুধু ব্যাংকে নয়, কোথাও আমাদের নৈতিকতা নেই। ব্যাংক পরিচালকদের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাবকে তিনি ভালো পদক্ষেপ বলেন। দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ বলেন, ব্যাংকগুলোতে নৈতিকতা ও কাজের জবাবদিহি নেই, আস্থাও কম। আলোচনায় ব্যাংক উদ্যোক্তা, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও ব্যাংক নির্বাহীরা অংশ নেন।

Related posts

রংপুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

উপদেষ্টা আসিফ মাহমুদের আইডিয়ায় গ্রাফিতি অঙ্কন চলছে

News Desk

গোপালগঞ্জে সীমা ছাড়ালে ব্যবস্থা ‐ স্বরাষ্ট্রমন্ত্রী

rahman himel

কর্মীদের কর্মবিরতি, মেট্রোরেল চলছে। বিনা টিকিটে চড়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা

brs@admin

সিনিয়রদের কাছে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মিরাজ

brs@admin

ইউক্রেনে রাশিয়ার হামলা

News Desk