BRS TIMES
তমা মির্জা খোলাচিঠি লিখলেন আফরা ইকরার আত্মহত্যা প্রসঙ্গে
বিনোদন

তমা মির্জা খোলাচিঠি লিখলেন আফরা ইকরার আত্মহত্যা প্রসঙ্গে

তমা মির্জা খোলাচিঠি লিখলেন আফরা ইকরার আত্মহত্যা প্রসঙ্গে ।ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে। তবে এই দুঃখজনক ঘটনার আলোচনায় ফোকাস এখন পড়েছে অভিনেত্রী তমা মির্জার খোলাচিঠি-র দিকে।

তমা মির্জা সামাজিক মাধ্যমে লিখেছেন, “একটা মেয়ে কাউকে ভালোবাসলে, সেই ভালোবাসার মানুষটির শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে। পাশে থাকে, সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়, পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে তবুও ভালোবাসার মানুষটির হাত ছাড়ে না।”
তমা মির্জা খোলাচিঠি লিখলেন আফরা ইকরার আত্মহত্যা প্রসঙ্গে
তিনি আরও লিখেছেন, “কিন্তু কখনো কখনো সেই সম্পর্কের সমীকরণ বদলে যায়। ভালোবাসার মানুষটি জীবনে প্রতিষ্ঠিত হলে প্রাথমিকভাবে সেই মেয়েটিকেই ঠকায়, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ–তাচ্ছিল্য করে এবং প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দেয়।”

তমা মির্জা বলেন, “একটা মেয়ে সব সহ্য করতে পারে; কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না। তখন জীবন অর্থহীন হয়ে যায়। নিজের কাছে হেরে গিয়ে সে সবকিছু থেকে নিজেকে মুক্ত করে সেই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।”

পোস্টের শেষাংশে তিনি যোগ করেছেন, “কখনো কখনো জীবন অসহনীয় হয়ে উঠলে কেউ কেউ সরে দাঁড়ানোর পথ বেছে নেয়। এই চলে যাওয়াতে ওই মানুষটির জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কি না, তা আমি জানি না। শুধু এটুকু বলতে পারি, মেয়েটি বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল, হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে পেয়েছে।”

এই খোলাচিঠি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এবং শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

Related posts

কারা ফটকে বিয়ে, ধর্ষণ মামলার বাদীকে স্ত্রীর স্বীকৃতি দিলেন নোবেল

brs@admin

ডাক্তাররা ব্যবসায়ী হয়ে যান হাসপাতাল মালিকদের জন্য : সোহেল রানা

News Desk

মা হলেন কিয়ারা, পুত্র নাকি কন্যা এলো সিদ্ধার্থের ঘরে?

News Desk

‘শেফালির হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যার খারাপ ছিল’

brs@admin

দেশ ছাড়ছেন অভিনেত্রী বাঁধন

brs@admin

বইমেলায় শিরোনামহীনের সব গান

brs@admin
Translate »