BRS TIMES
নিরাপত্তা শঙ্কায় হলো না মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী
জাতীয়প্রচ্ছদশিরোনাম

নিরাপত্তা শঙ্কায় হলো না মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী

জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন স্থগিত করা হয়েছে। ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীটি মঙ্গলবার বিকেল ৪টায় উদ্বোধন হওয়ার কথা ছিল। উদ্বোধনের আগমুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সিদ্ধান্তটি নেয় জাদুঘর কর্তৃপক্ষ।

নিরাপত্তা ঝুঁকির গোয়েন্দা তথ্য ছিল, বলছে পুলিশ

জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে। ট্রাস্টি সারওয়ার আলীও জানান, পুলিশের পরামর্শেই উদ্বোধনী আয়োজন স্থগিত করা হয়েছে, নিরাপত্তাই সবার আগে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অনুষ্ঠানটি নিয়ে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত একটি গোয়েন্দা তথ্য ছিল। সেটি আয়োজকদের জানানো হলে তারা অনুষ্ঠান করেননি। পুলিশ অনুষ্ঠান করতে বাধা দিয়েছে, বিষয়টি এমন নয়। তবে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, অনুষ্ঠানটির পরিকল্পনা ছিল অনুমতি ছাড়াই, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পুলিশের সহায়তা চাওয়া হয়েছিল।

জাদুঘরের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রদর্শনীটি চলার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল মুজিবনগর সরকারের কর্মকর্তা সাবেক সচিব ওয়ালিউল ইসলামের। অতিথিদের কেউ কেউ অনুষ্ঠানস্থলে পৌঁছেও গিয়েছিলেন। তার কিছুক্ষণ আগে ১২ থেকে ১৫ জন পুলিশ সদস্য এসে আয়োজকদের অনুষ্ঠান না করার পরামর্শ দেন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে। প্রদর্শনীটিতে তাঁদের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও ঐতিহাসিক ভূমিকাই তুলে ধরার কথা ছিল।

Related posts

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

News Desk

দ্রুততম সময়ে ‘জুলাই সনদ’ তৈরির লক্ষ্যে আলোচনায় ঐকমত্য কমিশন

News Desk

যুক্তরাজ্যে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা মাইক্রোসফটের

News Desk

চীন গমন করলেন সেনাপ্রধান

News Desk

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

News Desk

চাঁদপুরে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

News Desk