26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
রাজনীতি বন্ধ, তাই ক্রিকেটে মন; সুযোগ এলে ফিরতে চান সাকিব
খেলাধূলা

রাজনীতি বন্ধ, তাই ক্রিকেটে মন; সুযোগ এলে ফিরতে চান সাকিব

রাজনীতি বন্ধ, তাই ক্রিকেটে মন; সুযোগ এলে ফিরতে চান সাকিব । চব্বিশের গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। বর্তমানে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় তিনি রাজনীতিতে সক্রিয় নন। তবে সুযোগ তৈরি হলে আবার রাজনীতিতে ফেরার ইচ্ছার কথা জানালেন এই অলরাউন্ডার।

সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, এখন যেহেতু দলীয় কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন। তবে দলীয় কার্যক্রম শুরু হলে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

নিজের ভাবনা ব্যাখ্যা করে তিনি বলেন, রাজনীতি দীর্ঘ সময় ধরে করা যায়, কিন্তু ক্রিকেটের সময় সীমিত। তাই আপাতত ক্রিকেটকেই প্রাধান্য দিতে চান। একই সঙ্গে রাজনীতিকে তিনি বড় একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখেন, যেখান থেকে মানুষের জন্য কাজ করা সম্ভব বলে মনে করেন।

চব্বিশের জুলাইয়ে দেশের পরিস্থিতি উত্তাল হওয়ার আগেই দেশ ছাড়েন সাকিব। এরপর দীর্ঘ সময় দেশে ফেরা হয়নি তার। দেশকে ভীষণ মিস করছেন জানিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, নিজের দেশে যেতে না পারলে যে কেউ দেশকে মিস করবে, তিনিও তার ব্যতিক্রম নন। দ্রুত দেশে ফিরতে পারার আশা প্রকাশ করেন তিনি।

দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, তিনি আশাবাদী। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং দ্রুত সমাধান হলে দ্রুতই দেশে ফিরতে পারবেন বলে আশা করছেন। বিষয়গুলো দ্রুত মিটিয়ে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান তিনি।

Related posts

কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News Desk

পিএসএলে প্রথমবার ডাক পেলেন শরিফুল

News Desk

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ – একই গ্রুপে ভারত–পাকিস্তান

brs@admin

রোমের অবিশ্বাস্য গোলকিপিংয়ে ঐতিহাসিক পয়েন্ট কুরাসাওয়ের

brs@admin

প্রতি ছক্কায় আর উইকেটে ১ লাখ পাকিস্তানি রুপি যাবে ফিলিস্তিনি শিশুদের জন্য

brs@admin

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

News Desk
Translate »