BRS TIMES
নির্দলীয় ইউপি নির্বাচনে দলীয় এজেন্ডা নয় ‐ সিইসি
জাতীয়প্রচ্ছদরাজনীতি

নির্দলীয় ইউপি নির্বাচনে দলীয় এজেন্ডা নয় ‐ সিইসি

নির্দলীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেউ যাতে ফাউল করার নিয়তে মাঠে না নামেন, সে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে না বলে এ নির্বাচনে দলভিত্তিক কোনো এজেন্ডা থাকার কথা নয়।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের প্রথম দিনের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিয়ে সিইসি বলেন, কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। কেউ ফাউল করতে চাইলে রাজনৈতিক দলগুলোকে কমিশনের পাশে থাকার আহ্বান জানান তিনি।

দলীয় এজেন্ডা নয় কেন বললেন সিইসি

সিইসি বলেন, সব খেলোয়াড় যদি ফাউল করার উদ্দেশ্যে মাঠে নামেন, তাহলে রেফারির পক্ষে ম্যাচ পরিচালনা করা সম্ভব নয়। নির্বাচনি মাঠে শৃঙ্খলা বজায় রাখতে দলগুলোর সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, ইউপি নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে। সাড়ে চার হাজার ইউপিতে পাঁচ ধাপে ভোট হবে, প্রথম ধাপ শুরু হবে ২১ জানুয়ারি থেকে। এরপর সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের নির্বাচন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

তিন দিনের এই সংলাপে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। প্রথম দিনে ১৬টি দলের প্রতিনিধিরা অংশ নেন। সোমবার বিএনপিসহ ১৯টি দল এবং মঙ্গলবার এনসিপিসহ ১৮টি দলের সঙ্গে সংলাপ হবে।

Related posts

র‌্যাবের জালে ১৬ মামলার পলাতক আসামি

brs@admin

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে মেয়েদের প্রথম পদক

News Desk

রোহিঙ্গাদের পুনর্বাসনে সহায়তা করবে চীন

brs@admin

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

News Desk

পিরোজপুরে ‘Know My Village’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

News Desk

আ’লীগের মতো পরিণতি যেন বিএনপির না হয় : হাফিজ

News Desk