BRS TIMES
রাজধানীতে ডিএমপির অভিযানে আরও ৪৪২ গ্রেপ্তার
জাতীয়প্রচ্ছদ

রাজধানীতে ডিএমপির অভিযানে আরও ৪৪২ গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মী রয়েছেন। পুলিশের দাবি, নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির অভিযানে যা যা উদ্ধার হলো

বিভাগভিত্তিক হিসাবে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১১ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৯ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, গুলশান বিভাগে ৩০ জন, রমনা বিভাগে ১৭ জন এবং গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, একটি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, ৯৬ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, একটি চাইনিজ কুড়াল ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে। নাশকতা ঠেকাতে পুলিশ সারা দেশে বিশেষ অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Related posts

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

News Desk

ডিসেম্বরে ফেরার প্রস্তুতি ‐ পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা

rahman himel

জিআই পণ্যের স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

brs@admin

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক ‐ উন্মোচন হলো নামফলক

rahman himel

ধামইরহাট সীমান্তে ১০ জনকে পুশ ইন

News Desk

পিরোজপুর বিপ্রবিতে তারেক রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

rahman himel