28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনামসারাদেশ

পিরোজপুরে ‘Know My Village’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার ১৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘Know My Village’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১৪ আগষ্ট) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম মোল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।

প্রতিযোগিতায় পিরোজপুর সদর উপজেলার ১৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণি নিয়ে ক গ্রুপ ও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি নিয়ে খ গ্রুপে মোট ২৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে দুই গ্রুপের মোট দশ-দশ বিশ জনকে পুরষ্কার প্রদান করা হয় ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

ফেসবুকে ছড়িয়ে পড়া তিশার ভিডিও নিয়ে যা জানা গেল

brs@admin

জামায়াত কেয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর

News Desk

বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চলছে: রিজভী

News Desk

সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন

News Desk

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

News Desk

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

brs@admin
Translate »