BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা বাবুলের স্মরণে দোয়া

পিরোজপুর প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মো. খালেদ রবি এর সভাপতিত্বে ও মো. মির্জা জহিরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর বাদল, আবদুস সালাম বাতেন, সামশুদ্দোহা মিলন, মো. ফজলুল হক সেন্টু এবং প্রয়াত নেতার সন্তান গাজী আসাদুজ্জাম মাসুম ও গাজী কামরুজ্জামান শুভ্র।
বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার সাহসিক ভূমিকা এবং পিরোজপুর জেলার উন্নয়নে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
পরে গাজী নুরুজ্জামান বাবুলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরএসটি/এসএস

Related posts

ন্যাটোর সম্মিলিত গোলাবারুদের চেয়ে কয়েকগুণ বেশি উৎপাদন করে রাশিয়া: রুট

brs@admin

বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

News Desk

এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, আজহারীর প্রশ্ন

News Desk

শেখ মুজিব ও জাতীয় চার নেতাসহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা: ফারুক ই আজম

brs@admin

টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সমাবেশের মঞ্চে তারেক রহমান

News Desk
Translate »