BRS TIMES
অপ্রতিম হত্যার বিচার শুরু, প্রথম শুনানি আজ
জাতীয়প্রচ্ছদসারাদেশ

অপ্রতিম হত্যার বিচার শুরু, প্রথম শুনানি আজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হয়েছে। রোববার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলার প্রথম শুনানিতে দুই কিশোর আসামির বিরুদ্ধে ভার্চুয়ালি অভিযোগ গঠন করা হয়।

আসামি দুজন গাজীপুরের শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় আদালতে সশরীরে হাজির করা যায়নি, ভার্চুয়ালি হাজির করেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে প্রাপ্তবয়স্ক দুই আসামির শুনানি হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, বিচারক অনুপস্থিত থাকায় তাদের শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

অপ্রতিম হত্যার বিচার যেভাবে এগোচ্ছে

গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার ঝোপে পাওয়া যায় ১৩ বছরের অপ্রতিমের লাশ। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয়েছিল। তদন্তে বেরিয়ে আসে, আইফোনটির জন্যই তাকে হত্যা করা হয়।

গত ২০ অক্টোবর দেওয়া অভিযোগপত্রে আসামি করা হয় চারজনকে ‐ সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়াম। অভিযোগপত্র অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যায় অংশ নেয়, আর পরিকল্পনায় ছিল সিয়াম। এক আসামির বাড়ি থেকে উদ্ধার হয় আইফোনটি।

মামলার বাদী ও অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার শুনানি শেষে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচার শেষ করার আশ্বাস দিয়েছিলেন। কিশোর আসামিদের বিচার হবে কিশোর আদালতে, প্রাপ্তবয়স্কদের বিচার হবে কুমিল্লার দায়রা জজ আদালতে।

Related posts

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড.ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান

brs@admin

পশ্চিম উপকূলে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ আক্রমণ

News Desk

আগামীকাল রথযাত্রা, রাজধানীতে নিরাপত্তা জোরদার

brs@admin

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

News Desk

ককপিটে বসেই ইঞ্জিনে গণ্ডগোল টের পান পাইলটরা

News Desk

ঐকমত্য কমিশনের সঙ্গে সভা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

brs@admin