26.3 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
অর্থনীতিপ্রচ্ছদ

দেশে রিজার্ভ ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশের রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ২৫ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র জানান, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৮৬ কোটি ১২ লাখ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৮৫ কোটি ৬৮ লাখ ডলারে। যা গত ১৭ আগস্ট ছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৮০ কোটি ৬৮ লাখ ডলারে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৮০ কোটি ৯৯ লাখ ডলারে।

গত ১৪ আগস্ট ছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৮২ কোটি ৭৩ লাখ ডলারে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৮৩ কোটি ৫২ লাখ ডলারে। গত ১০ আগস্ট ছিল ছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫২৩ কোটি ২৩ লাখ ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ২৪ কোটি ৮১ লাখ ডলার।

এর আগে গত ৬ আগস্ট ছিল দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫০৫ কোটি ৭৮ লাখ ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার সাত কোটি ৭৬ লাখ ডলার।

গত ৪ আগস্ট দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৪৯৭ কোটি ডলার ছিল। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার কোটি আট লাখ ডলার। গত ২৪ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৪৯৮ কোটি ৮২ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার কোটি ৪৫ লাখ ডলার। এর আগে গত ১৬ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৪৯৯ কোটি ৫৪ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার দুই কোটি ৬৬ লাখ ডলার।

গত মে-জুনের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২০১ কোটি ৯৪ লাখ ডলার পরিশোধ করার পর গত ৭ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৪৪৫ কোটি ৮৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৬৬৮ কোটি ৬৯ লাখ ডলার। গত ২ জুলাই রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার  ৬৬৮ কোটি ৬৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৭১ কোটি ৭৭ লাখ ডলার।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

গাজায় ত্রাণ নিতে গিয়ে ৪১০-র বেশি ফিলিস্তিনি নিহত: জাতিসংঘ

brs@admin

সরকারি অর্থের অপব্যবহার: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

News Desk

সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ

brs@admin

আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: সারজিস

brs@admin

কবর দেওয়ার জায়গা নেই গাজায়

News Desk

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতার জন্য সর্ব্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক: এরদোগান

brs@admin
Translate »