BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

নাগরপুরে কোনড়া বিল থেকে লাশ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, কোনড়া গ্রামের কয়েকজন ব্যক্তি বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান লাশ দেখতে পায়। পরে তারা আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। খবর পেয়ে মোকনা ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পাশের থানাগুলোতে কোনো নিখোঁজ ডায়েরি হয়েছে কি না তা খোঁজ নেওয়া হচ্ছে। যদি নিখোঁজের তথ্য মেলে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করা হবে।”
বিআরএসটি/এসএস

Related posts

শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

News Desk

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রত্যাহার

News Desk

সাতক্ষীরায় বিএনপিতে যােগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্য

News Desk

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

brs@admin

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে, রোনালদো কোথায়?

News Desk

মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

News Desk
Translate »