33 C
Bangladesh
Wednesday, October 28, 2026
BRS TIMES
মুশফিকের চোটে ধাক্কা বাংলাদেশের, একাদশে তাওহীদ হৃদয়
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

মুশফিকের চোটে ধাক্কা বাংলাদেশের, একাদশে তাওহীদ হৃদয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ডান হাতের তর্জনীতে চোট পাওয়ায় মিরপুর টেস্টের একাদশ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাঁর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়।

বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট।

মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে আঘাত পান মুশফিক। বলের আঘাত লাগার পর মিরপুরের একাডেমি মাঠে প্রায় আধা ঘণ্টা চিকিৎসা নেন তিনি। পরে হাতে ব্যান্ডেজ বেঁধে ড্রেসিংরুমে ফিরে যান এই অভিজ্ঞ ক্রিকেটার।

এক্স-রে পরীক্ষায় গুরুতর কোনো ক্ষতি ধরা না পড়লেও এরপর আর ব্যাটিং অনুশীলনে ফেরেননি মুশফিক। ম্যাচের দিন পর্যন্ত তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি তাঁর।

জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম এক ভিডিও বার্তায় জানান, চোট পাওয়ার পর থেকেই মুশফিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর ডান হাতের তর্জনীতে ব্যথা রয়েছে এবং বুধবার সকাল পর্যন্ত অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

বায়েজিদুল আশা প্রকাশ করেন, আগামী তিন দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন মুশফিক। সে ক্ষেত্রে সিলেটে সিরিজের পরবর্তী টেস্টে তাঁকে বিবেচনা করা হতে পারে।

আগামী ৫ নভেম্বর সিলেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলার সময় কোমরের চোটে পড়া লিটন দাস সুস্থ হয়ে একাদশে ফিরেছেন। তাঁর প্রত্যাবর্তনে বাংলাদেশ দল কিছুটা স্বস্তি পেলেও মুশফিকের অনুপস্থিতি ব্যাটিং লাইনআপে বড় প্রভাব ফেলতে পারে।

Related posts

চীনে স্কুলের খাবার খেয়ে হাসপাতালে ২৩৩ শিশু

brs@admin

এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে : জামায়াত আমির

News Desk

কাউখালী সেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রেফতার

News Desk

পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এম. সরোয়ার ও শেখ রাহাত

News Desk

আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই : খলিলুর রহমান

brs@admin

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

News Desk
Translate »