28.5 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে এলডিপি ও এনসিপি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াত আমির।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্নেল অলী আহমেদ বীর বিক্রম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, খেলাফত মজলিশের আহমদ আব্দুল কাদের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ৮ দলের শীর্ষ নেতারা।

যদিও এনসিপির কেউ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

তবে জামায়াত আমির বলেন, একটু আগে এনসিপির সঙ্গে আমাদের বৈঠক শেষ হয়েছে। এনসিপির কেউ এই মুহূর্তে আসতে পারেনি। এনসিপি সংবাদ সম্মেলন করে অফিসিয়ালি ঘোষণা দেবে।
বিআরএসটি/এসএস

Related posts

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ ৩ জন গ্রেপ্তার

News Desk

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

News Desk

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

News Desk

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাবনা : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

মেসির দৌড় থামবে কখন, জয় নাকি পরাজয়ে?

News Desk

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ

News Desk
Translate »