BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

শনিবার দুপুর ২টার দিকে তারেক রহমান বনানী কবরস্থানে যান। এ সময় তিনি দু’হাত দিয়ে কোকোর কবর স্পর্শ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সুরা ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় চেয়ারপার্সনের নিরাপত্তা দলের (সিএসএফ) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুল আলম, পিএস আবদুর রহমান সানি ও অন্যান্য কর্মকর্তাগণ তার সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময় লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান। কোকোর মরদেহ দেশে আনার পর বনানী কবরস্থানে দাফন করা হয়। ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরে আজই প্রথমবারের মতো ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন তিনি।

ভাইয়ের কবর জিয়ারত শেষে তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে যান। সেখানে তিনি তার শ্বশুর এবং সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। তিনি মরহুমের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাতের মাধ্যমে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
বিআরএসটি/এসএস

Related posts

৭০০ বন্দী এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

News Desk

দুই দিন বাড়ার পর ফের কমল স্বর্ণের দাম

rahman himel

শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ ত্রাণ মন্ত্রীর

rahman himel

পাঁচ বছরে ৩৫ হাজার সড়ক দুর্ঘটনা, ঝড়েছে ৩৭ হাজার ৩৮২ প্রাণ

News Desk

ঢাকায় নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত

News Desk

৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী

News Desk