BRS TIMES
দুই দিন বাড়ার পর ফের কমল স্বর্ণের দাম
অর্থনীতিপ্রচ্ছদ

দুই দিন বাড়ার পর ফের কমল স্বর্ণের দাম

টানা দুই দিন বাড়ার পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বুধবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

স্বর্ণের দামের নতুন তালিকা

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৬ হাজার ৮৭৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা (প্রতি গ্রাম ১৬ হাজার ১২০ টাকা), ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা (প্রতি গ্রাম ১৩ হাজার ৮৪৫ টাকা) এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা (প্রতি গ্রাম ১১ হাজার ২৮৫ টাকা)।

এর আগে মঙ্গলবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগের দিন সোমবার বাড়ানো হয়েছিল ৩ হাজার ১৪৯ টাকা। আর রোববার প্রতি ভরিতে ৬ হাজার ১৮১ টাকা কমানো হয়। অর্থাৎ দুই দফা কমার পর টানা দুই দিন বেড়ে বুধবার আবার কমল স্বর্ণের দাম।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

বাজুস জানিয়েছে, সোনা ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, ফলে ক্রেতার কাছ থেকে আলাদা ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি দিতে হবে। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়া হবে।

Related posts

বনানীতে গ্যাসের আগুনে দগ্ধ ফিলিপাইনের নারীর মৃত্যু

rahman himel

নিজ বাড়ির গেইটের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Desk

দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

News Desk

দেয়ালে পিঠ ঠেকে গেছে, বিশাল পরিবর্তনের আভাস বাংলাদেশ শিবিরে

News Desk

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাঁধা

brs@admin

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিল ছাত্র-জনতা

brs@admin