BRS TIMES
বনানীতে গ্যাসের আগুনে দগ্ধ: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

বনানীতে গ্যাসের আগুনে দগ্ধ ফিলিপাইনের নারীর মৃত্যু

রাজধানীর বনানীতে গ্যাসের আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিক কেইস্টিন ভার বুনাগ (৩২) মারা গেছেন। রোববার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ওই নারীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। পাশাপাশি তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বনানীতে গ্যাসের আগুনে দগ্ধ হওয়ার ঘটনা যেভাবে ঘটল

গত ২৮ অক্টোবর সকালে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্না করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সময় লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ।

দগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ওই বাসার ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন জানান, কেইস্টিন গত ১৫ অক্টোবর পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন। বনানীর ৭ নম্বর সড়কের ৬৬ নম্বর বাসার একটি ফ্ল্যাটে এক জাপানি নাগরিকের সঙ্গে থাকছিলেন তিনি। দুর্ঘটনার সময় ওই জাপানি নাগরিক বাসায় ছিলেন না।

জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানিয়েছেন, কেইস্টিন তাঁর বান্ধবী ছিলেন। তাঁরা দুজন গত ১৫ অক্টোবর একসঙ্গে বাংলাদেশে এসেছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: প্রথম আলো, দৈনিক ইত্তেফাক ও আজকের পত্রিকা।

Related posts

নতুন করে গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া হবে না : জ্বালানি উপদেষ্টা

brs@admin

কাপ্তাইয়ের রাইখালীতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

News Desk

ডাকসু নির্বাচনে আরও ১৩ জনের মনোনয়ন সংগ্রহ

News Desk

গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

News Desk

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

News Desk

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মণিরামপুরে জামায়াতের বিক্ষোভ

News Desk