31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মণিরামপুরে জামায়াতের বিক্ষোভ

নাজিম উদ্দিন, যশোর : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫দফা দাবিতে যশোরের মনিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মণিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে সমবেত হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর যশোর জেলার সুরা ও কর্মপরিষদ সদস্য গাজী এনামুল হক, পৌরসভা মেয়র প্রার্থী মহিউল ইসলাম, জামায়াতের উপজেলা আমীর ফজলুর হকসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র ও জনগণের ভোটের প্রতিফলন নিশ্চিত করতে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পদ্ধতি গ্রহণ করলে ক্ষুদ্র ও মাঝারি দলগুলোরও প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টি হবে এবং সরকার গঠন অন্তর্ভুক্তিমূলক হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরাসরি ভোটের পদ্ধতিতে জনমতের সঠিক প্রতিফলন হয় না। তাই সংবিধান ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পিআর পদ্ধতি চালু করতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

জামিনে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

News Desk

আবদুল হামিদের দেশত্যাগ: অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার, বরখাস্ত ২

brs@admin

আজ বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী চীন ও রাশিয়া: শি জিনপিং

News Desk

আগস্টে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ৯০ লাখ ডলার

News Desk

নিউইয়র্কে তৌহিদ-ইসহাক সাইডলাইন বৈঠক

News Desk
Translate »