26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
Uncategorized

লালমোহনে নবীন বরণ অনুষ্ঠিত

ভোলার লালমোহনে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসটি মন্ত্রণালয়ের উপসচিব মো. জাকির হোসেন বাচ্চু।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, কেবল জিপিএ-৫ পাওয়া কারও লক্ষ্য হওয়া উচিত নয়। সবার আগে হতে হবে সুশিক্ষিত এবং প্রকৃত মেধাবী। এরপর দেশ ও দেশের মাটির কল্যাণে কাজ করতে হবে।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রভাষক মুশফিকুর রহমান দ্বীপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদাউছুর রহমান, করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম নোমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজি মো. হাসানুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

ভোটের দুমাস আগে তফসিল : সিইসি

News Desk

ভেনেজুয়েলাকে তেল বিক্রির অর্থ দিয়ে শুধু মার্কিন পণ্যই কিনতে হবে : ট্রাম্প

News Desk

মালয়েশিয়ার পর্যটক বাস দুর্ঘটনায় দুইজন নিহত

brs@admin

ভয়ের সংস্কৃতি আমরা গড়ে উঠতে দেবো না : নাহিদ

brs@admin

জুলাই সনদ, ঐকমত্য থেকে গণতন্ত্রের নতুন যাত্রা

brs@admin

চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

brs@admin
Translate »