26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

খোঁজ মিলেছে নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের

অপহরণের হুমকির পর নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনের সন্ধান মিলেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সে পেজে দেয়া এক পোস্টে তার খোঁজ পাওয়ার বিষয়টি জানানো হয়েছে।
পোস্টে জানানো হয়েছে, ‘কয়েকদিন আগে নিখোঁজ হওয়া জুলাই যোদ্ধা মামুন ভাই পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে আছেন। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে। তাকে উদ্ধারের জন্য রওনা দিচ্ছি আমরা।’
জুলাই যোদ্ধা মামুনের পরিবারের অভিযোগ, গত রোববার (২১ সেপ্টেম্বর) রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণের হুমকি দেয়া হয়। পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে ‎রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী। নিখোঁজের পর ওইদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
বিআরএসটি/এসএস

Related posts

ইউক্রেন থেকে শিক্ষা: ৫০ হাজার ড্রোন তৈরির ঘোষণা তাইওয়ানের

News Desk

সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি নিয়ে যা জানা গেল

brs@admin

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে : ইইউ মিশন

News Desk

বড়দাহ পুরাতন ব্রীজের রেলিং ভেঙে নদীতে ট্রাক

News Desk

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

News Desk

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

brs@admin
Translate »