BRS TIMES
১৭ কোটির দেনায় আলভেসের বাড়ি-গাড়ি অবরুদ্ধ
খেলাধূলাপ্রচ্ছদ

১৭ কোটির দেনায় আলভেসের বাড়ি-গাড়ি অবরুদ্ধ

বার্সেলোনা, সেভিয়া, জুভেন্টাস ও পিএসজির মতো ক্লাবে খেলা দানি আলভেসের জীবনে এখন একের পর এক সংকট। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবরের পাশাপাশি প্রায় ১৭ কোটি টাকার দেনার মামলায় তার দুটি সম্পত্তি ও পোর্শে গাড়ি অবরুদ্ধের নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত।

গত ১২ নভেম্বর সাও পাওলোর একটি আদালত এই নির্দেশ দেয়। প্রায় ৭০ লাখ ব্রাজিলিয়ান রিয়ালের পাওনা দাবিতে মামলাটি করেছে জিএডি ফুন্দো দি ইনভেস্তিমেন্তো এম দিরেইতোস ক্রেদিতোরিওস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। তাদের দাবি, ২০২১ সালে সাও পাওলো ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের পর আলভেসের পাওনা অর্থের অধিকার তারা কিনে নেয়, কিন্তু চুক্তি অনুযায়ী সেই অর্থ পরে আর পরিশোধ হয়নি।

আলভেসের যেসব সম্পত্তি অবরুদ্ধ হলো

অবরুদ্ধ সম্পত্তি দুটি আলভেসের জন্মস্থান বাহিয়া রাজ্যের জুয়াজেইরোতে। একটি ৬৪ দশমিক ৪২ হেক্টর আয়তনের জমি, অন্যটি আবাসিক এলাকার প্রায় ২০০ বর্গমিটারের একটি প্লট, যেখানে তার মালিকানা অর্ধেক। পাশাপাশি পোর্শে গাড়িটির মালিকানা হস্তান্তরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে এই নির্দেশ সম্পত্তি বাজেয়াপ্তের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মামলাটি এখনো বিচারাধীন, আর ৭০ লাখ রিয়াল প্রতিষ্ঠানটির দাবি করা অর্থ, আদালতে প্রমাণিত দেনা নয়। আলভেসের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো জবাব আসেনি।

আর্থিক সংকটের মধ্যেই ব্যক্তিজীবনে বড় ধাক্কা খেয়েছেন আলভেস। ১৪ নভেম্বর স্প্যানিশ মডেল জোয়ানা সানজের সঙ্গে তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। ২০১৭ সালে বিয়ে করা এই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে। কারাগার থেকে বের হওয়ার পর আলভেসের ধর্মীয় কর্মকাণ্ডে বেশি মনোযোগী হয়ে ওঠাই তাদের দূরত্বের অন্যতম কারণ বলে জানা গেছে।

আলভেসের জীবনে ঝড় শুরু হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। বার্সেলোনার একটি নৈশ ক্লাবে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হলেও ২০২৫ সালের ২৮ মার্চ কাতালোনিয়ার উচ্চ আদালত সেই দণ্ড বাতিল করে তাকে খালাস দেন।

Related posts

কমিশনের বৈঠকে না আসার কারণ জানালো জামায়াত

brs@admin

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের আজ চূড়ান্ত শুনানি

News Desk

প্রাথমিকের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

brs@admin

আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে সরকার: ড. খলিলুর রহমান

brs@admin

ভারত-শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

brs@admin

ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু

brs@admin