BRS TIMES
ডেঙ্গুতে এক দিনে ভর্তি প্রায় দুই হাজার রোগী
জাতীয়প্রচ্ছদ

ডেঙ্গুতে এক দিনে ভর্তি প্রায় দুই হাজার রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। একই সময়ে মারা গেছেন আরও আটজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববার বিকেলের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৮৭৩ জনই ঢাকা বিভাগের। মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের; বাকি তিনজন ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৮১৬ জন।

এক দিনে ভর্তি রোগীর চাপে হাসপাতাল

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬৬ হাজার ৭৬০ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৮৫০, খুলনা বিভাগে ২৩ হাজার ৮৪১ এবং বরিশাল বিভাগে ১৯ হাজার ৯৭০ জন ভর্তি হয়েছেন।

শুধু ঢাকা মহানগরের হাসপাতালগুলোতেই গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০০ জন। এ নিয়ে মহানগরের হাসপাতালগুলোতে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭৩ জনে। মহানগরে ডেঙ্গুতে মারা গেছেন ২১৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মৌসুমি অভিযান যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাড়ি ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রেখে মশার বংশবিস্তার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Related posts

ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

News Desk

আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগ প্রতিমন্ত্রীর

News Desk

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য: খোকন

News Desk

জাপান-সুইডেন ড্র, নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান

brs@admin

এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে : জামায়াত আমির

News Desk

৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ

News Desk