BRS TIMES
বিদেশ নয় ‐ দেশের হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়প্রচ্ছদ

বিদেশ নয় ‐ দেশের হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। আজ রবিবার বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদেশে না গিয়ে দেশের হাসপাতালেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজেই।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন।

স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসায় যা জানা গেল

এনজিওগ্রামে তার হৃদ্‌যন্ত্রের রক্তনালীতে তিনটি বড় ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকরা এনজিওপ্লাস্টির মাধ্যমে রিং বসানোর সিদ্ধান্ত নেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, বুকে ব্যথা নিয়ে ভর্তির পর অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

পরিবারের এক সদস্য জানান, দেশের চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা রেখেই স্বাস্থ্যমন্ত্রী দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

Related posts

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ

brs@admin

ত্যাগীদের মূল্যায়ন চেয়ে বিএনপির একাংশের র‌্যালি 

News Desk

তিন মেগা প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

rahman himel

রংপুরে নদীতে ডুবে ৩ কিশোরের মৃত্যু

brs@admin

স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

News Desk

ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, ‘আমরাই পাক-ভারত যুদ্ধ থামিয়েছি’

brs@admin