পতন হলেও থেমে নেই ফ্যাসিবাদী শক্তি, তারা গোপনে নাশকতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, দেশের ভেতরে-বাইরে থেকে অরাজকতা চালানো হচ্ছে, আগুন লাগানো ও বোমাবাজি করা হচ্ছে।
রবিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সড়ক, মহাসড়ক ও রেলপথে পতিত ফ্যাসিস্টরা অরাজকতা চালাচ্ছে। পতিত হাসিনার দণ্ড হয়েছে, দেশে ফিরে এলেই সেই দণ্ড বলবৎ হবে।
রিজভী আরও যা বললেন
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্টদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও অরাজকতা চলছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তবে তা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
রিজভীর অভিযোগ, শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি দিয়ে এই নাশকতা চালাচ্ছে।




