BRS TIMES
ঋণের চাপ মোকাবিলায় প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

ঋণের চাপ মোকাবিলায় প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন

ক্রমবর্ধমান সরকারি ঋণ, সুদ পরিশোধের বাড়তি চাপ আর উন্নয়ন ব্যয়ের অর্থসংস্থান, এই তিন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন কৌশল খুঁজতে আজ থেকে কক্সবাজারে শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রায় ৩০টি দেশের শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছে। রবিবার ও সোমবার (১৫-১৬ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হবে, উদ্বোধন করার কথা রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। এবারের প্রতিপাদ্য পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা।

ঋণ সম্মেলনে আলোচনায় যা যা থাকছে

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। এ ক্ষেত্রে ডেট ম্যানেজমেন্ট অফিস (ডিএমও) গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া আন্তর্জাতিক বন্ড বাজার থেকে অর্থ সংগ্রহ এবং স্থানীয় মুদ্রায় ইস্যু করা বন্ডে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়েও আলোচনা হবে। বিকল্প অর্থায়নের উৎস তৈরি, ঋণের ব্যয় কমানো এবং বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা ব্যবস্থাপনাও থাকছে আলোচনায়।

সরকারি ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি সুদ পরিশোধে বাজেটের বড় অংশ ব্যয় হওয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে অর্থের সংস্থান বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ঋণ গ্রহণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ঋণের ব্যয় ও ঝুঁকি বিশ্লেষণ এবং অর্থায়নের উৎস বহুমুখীকরণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই অর্থায়নের নতুন পথ তৈরিতে সহায়ক দিকনির্দেশনা পাওয়া যাবে।

Related posts

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের অপেক্ষায় প্রধান উপদেষ্টা

brs@admin

গাজার জন্য উপবাস থেকে স্বাধীনতা দিবস উদযাপন করলেন ভারতের অধ্যাপক

News Desk

নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ চাইল এনসিপি

brs@admin

হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইন উপদেষ্টা

brs@admin

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

News Desk

ঢাকার দুই সিটি করপোরেশনকে এক করার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

brs@admin