গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজ।
অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে অস্ত্র নিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লম ও লগি-বইঠাসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কারও কারও মাথায় হেলমেটও ছিল। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
এমন পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ দুই পদে পরিবর্তন আনল সরকার।




