BRS TIMES
কার্ড ছড়ালেও বিয়ে নিয়ে নীরব মিমি চক্রবর্তী
প্রচ্ছদবিনোদন

কার্ড ছড়ালেও বিয়ে নিয়ে নীরব মিমি চক্রবর্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? কয়েক দিন ধরে এ নিয়ে সরগরম পশ্চিমবঙ্গের বিনোদনজগৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বিয়ের আমন্ত্রণপত্রও। তবে এত আলোচনার পরও বিয়ের খবর নিশ্চিত করেননি অভিনেত্রী নিজে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে বিয়ের অনুষ্ঠান হতে পারে মিমির। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও অল্প কয়েকজন অতিথি উপস্থিত থাকবেন। এরপর কলকাতায় চলচ্চিত্রজগতের বন্ধু ও সহকর্মীদের নিয়ে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন হতে পারে।

মিমি চক্রবর্তীর বিয়ের কার্ডে যে চমক

গুঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আমন্ত্রণপত্রটি নিয়ে। কার্ডের নকশায় দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে আছেন বর ও কনে, তাদের সঙ্গে রয়েছে তিনটি পোষ্য কুকুর। বিভিন্ন প্রতিবেদনে পোষ্য তিনটির নাম চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু বলে উল্লেখ করা হয়েছে।

তবে এটি মূল অনুষ্ঠানের কার্ড, নাকি কলকাতার সম্ভাব্য সংবর্ধনার, তা এখনো পরিষ্কার নয়।

পাত্র হিসেবে উঠে এসেছে সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির নাম। তিনি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। কোনো প্রতিবেদনে তাকে মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত বলা হয়েছে, আবার কোনোটিতে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা। তবে তার পরিচয় নিয়ে মিমি কিংবা তার ঘনিষ্ঠ মহলের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। গুঞ্জন রয়েছে, বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন তারা।

সম্প্রতি কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের দোকানের সামনে মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্টকে সঙ্গে নিয়ে দেখা গেছে মিমিকে। এরপর থেকেই অনেকে ধারণা করছেন, বিয়ের পোশাকের প্রস্তুতি নিতেই সেখানে গিয়েছিলেন তিনি। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিয়ে নিয়ে মিমির গুঞ্জন নতুন নয়। গত অক্টোবরে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন শুনে মজার জবাব দিয়েছিলেন তিনি, আমিও শুনছি আমার বিয়ে। জীবনসঙ্গী হিসেবে ভালো মানুষ, ভালো বন্ধু ও হাসিখুশি স্বভাবের কাউকে চান তিনি, যিনি তার পোষ্যদেরও ভালোবাসবেন। কবে বিয়ে করবেন, সেই প্রশ্নে তার উত্তর ছিল, যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।

Related posts

দেশের রোগীকে আর বিদেশমুখী হতে হবে না ‐ মন্ত্রী জাহিদ

rahman himel

গাজীপুরে প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় ৩জন গ্রেফতার

brs@admin

সাতক্ষীরায় বিএনপিতে যােগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্য

News Desk

এক দিনেই একুশে পদক ও বইমেলার উদ্বোধন

News Desk

টিভিতে আজকের খেলা ‐ দেখে নিন ৬ নভেম্বর ২০২৬ এর সূচি

rahman himel

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk