28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

সাতক্ষীরায় বিএনপিতে যােগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্য

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদান কারীরা হলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ) এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের পাটকেলঘাটা থানার আহবায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহবায়ক নাহিদ হাসান,
সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খাঁ,তামিম ইকবল, আবু সাঈদ, সুমন হোসেন, খাদিজা খাতুন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই।

অনুষ্ঠানে পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক রিজভী আহমেদ যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

যোগদানকারী সদস্যরা জানান, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
এসময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, তরুণদের অংশগ্রহণ দলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিআরএসটি/এসএস

Related posts

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

News Desk

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ডিআইজি মঞ্জুর মোর্শেদ

News Desk

আদানির ৬০ হাজার কোটি টাকায় আসামে ৩,২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

brs@admin

ডাকসুর ভোটগ্রহণ চলছে

News Desk

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

brs@admin

শেষ মুহূর্তের নাটকীয় গোলে পানামাকে হারাল ঘানা

brs@admin
Translate »