BRS TIMES
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি : আলী রীয়াজ আশাবাদ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। এছাড়া আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২০ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, দিনের আলোচনায় আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে।

তিনি আরও বলেন, দ্বিকক্ষ আইনসভার উচ্চকক্ষ নিয়ে আজ কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও, কিছু বিষয়ে আলোচনা বাকি আছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, চলমান সংলাপ এ সপ্তাহের মধ্যে শেষ হবে বলেও জানান আলী রীয়াজ।

বিআরএসটি/এসএস

Related posts

হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হবে সোমবার: চিফ প্রসিকিউটর

brs@admin

আজকের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত

News Desk

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোক

News Desk

‘র’-এর এজেন্ট ছিলেন বাঁধন, যা জানালেন অভিনেত্রী

brs@admin

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মনিরামপুরে আলোচনা সভা

News Desk

পুলিশকে জনবান্ধব করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin