31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

রাজধানীর গুলিস্তানে গাড়ির ধাক্কায় যুবক নিহত

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. শামীম বলেন, নিহত শাহাবুল ট্রাকের হেল্পার ছিল। ট্রাক নিয়ে রংপুরে যাচ্ছিল। গুলিস্তান জিরো পয়েন্টে ট্রাকটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ট্রাক থেকে নেমে ট্রাকের পেছনে গেলে হঠাৎ দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের বৈধতা নিয়ে রিট

News Desk

ঢাকার দুই সিটি করপোরেশনকে এক করার প্রস্তাব করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন

brs@admin

আজ কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের জন্মবার্ষিকী

brs@admin

কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

News Desk

রাঙামাটিতে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

News Desk
Translate »