33.4 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

যাত্রী নিয়ে মেঘনায় স্পিডবোট ডুবি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৮ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (২৩ জুন) বিকেলে উপজেলার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটের বউবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

জীবিত উদ্ধার হওয়া যাত্রী নাহেদুল ইসলাম ফয়সাল বলেন, ‘২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসে।

এটি বউবাজার এলাকায় পৌঁছালে বোটের তলা ফেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরে তীরে উঠে আসে।’

তিনি অভিযোগ করেন, বোটটিতে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এ দুর্ঘটনা ঘটে। যাত্রী ওঠানোর সময় একাধিকবার বোট চালককে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধ করা হলেও তিনি শোনেননি।

আরেক যাত্রী জনি আলম বলেন, ‘আমি আমার বোনসহ ২৮ যাত্রী হাতিয়া আসছিলাম। প্রথম থেকেই আমরা চালককে বারবার সতর্ক করেছি। তারা এ বিষয়ে কোনো গুরুত্ব দেননি। স্পিডবোটের কোনো ফিটনেস ছিল না, ছিল না জীবনরক্ষার কোনো সরঞ্জাম।

এসব রুটে চলা স্পিডবোট মালিকদের কাছে আমাদের জীবন পুতুলের মতো, ফিটনেসবিহীন এসব স্পিডবোটের বিরুদ্ধে প্রশাসন হস্তক্ষেপ না করলে দ্বীপের মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকবে।’

নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ‘স্পিডবোটটি নদীর তীরে এসে দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ও চালক সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।’
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

brs@admin

বাছাইপর্ব ছাড়াই ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ, আফগানিস্তানের জয়ে নিশ্চিত টাইগারদের টিকিট

News Desk

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম

News Desk

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলারে

brs@admin

বাংলাদেশের উন্নয়নে জার্মানির সহযোগিতার প্রতিশ্রুতি

News Desk

হাসিনা ও কামালের নির্দেশে গণহত্যা চালানো হয়: মামুন

News Desk
Translate »