BRS TIMES
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদপ্রবাসশিরোনাম

বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ ১০ হাজার কর্মীর

সরকারি কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। বিদেশগামী কর্মীদের কাজের উপযোগী করে তুলতে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এসব প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিদেশ যাওয়ার আগে ভাষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে।

মন্ত্রী বিদেশগামী কর্মীদের দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ না গিয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর সরকারি ও বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানান।

Related posts

কারামুক্ত অভিনেত্রী শমী কায়সার

News Desk

‘গুরুতর আলোচনা’ করতে রাশিয়া যাচ্ছেন আরাঘচি, দেখা করবেন পুতিনের সঙ্গে

brs@admin

দেশের বিচার ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : শিল্প উপদেষ্টা

News Desk

‌মানুষের ভালোবাসা নিয়ে গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা করবো : নাহিদ ইসলাম

News Desk

নরওয়ের বিপক্ষে পেনাল্টি; সিদ্ধান্ত আমার নয়, কোচের: ভিনিসিয়ুস

News Desk

সিলেটে ভূমিকম্প অনুভূত

News Desk
Translate »