27.5 C
Bangladesh
Wednesday, September 9, 2026
BRS TIMES
আজকের স্বর্ণের দাম ৯ সেপ্টেম্বর ২০২৬
অন্যান্য সংবাদঅর্থনীতিপ্রচ্ছদশিরোনাম

আজকের স্বর্ণের দাম: ৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমিয়েছে। ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

রোববার (৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ফলে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নির্ধারিত এই দামেই স্বর্ণ বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় স্বর্ণের দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় কিংবা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এক নজরে আজকের স্বর্ণের দাম

স্বর্ণের ধরনপ্রতি ভরির দাম
২২ ক্যারেট২,৩৫,১৪৬ টাকা
২১ ক্যারেট২,২৪,৫৯০ টাকা
১৮ ক্যারেট১,৯২,৮৬৪ টাকা
সনাতন পদ্ধতি১,৫৭,৫২২ টাকা

Related posts

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

News Desk

কোরআন অবমাননা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার

News Desk

নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ চাইল এনসিপি

brs@admin

তাসকিন-মুস্তাফিজ অনুপস্থিত, টাইগারদের ভারসাম্য নিয়ে শঙ্কায় সিমন্স

brs@admin

১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া

brs@admin

কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী

brs@admin
Translate »