BRS TIMES
চার মাসে প্রবাসী আয়ে বাড়তি ১৩১ কোটি ডলার
অর্থনীতিপ্রচ্ছদ

চার মাসে প্রবাসী আয়ে বাড়তি ১৩১ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে প্রায় ১৩১ কোটি ৬৯ লাখ ডলার, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই চার মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ এবং তৃতীয় যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার এবং কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার এসেছে। ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকেও এসেছে যথাক্রমে ৫৫ কোটি ২০ লাখ, ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ও ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার।

কোন মাসে কত প্রবাসী আয় এলো

মাসভিত্তিক হিসাবে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলারে, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ।

সেপ্টেম্বরে প্রবাসী আয় কিছুটা কমে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলারে নামলেও অক্টোবরে আবার বেড়ে দাঁড়িয়েছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার। গত বছরের অক্টোবরে এসেছিল ২৫৬ কোটি ডলার, সে হিসাবে এবার অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশের বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বাড়ায় রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হচ্ছে। প্রবাসী আয়ের এই গতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্যও স্বস্তির বার্তা দিচ্ছে।

Related posts

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

News Desk

ইসরায়েল-যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

brs@admin

জোরপূর্বক গুম নিয়ে জাতিসংঘে অভিযোগ বেলুচ নারীদের

News Desk

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

News Desk

চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, ৪ জন নিহত

News Desk

শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

News Desk