BRS TIMES
২০২২ সালের পর প্রথম যৌথ বিদেশ সফরে উইলিয়াম ও কেট
আন্তর্জাতিকপ্রচ্ছদ

২০২২ সালের পর প্রথম যৌথ বিদেশ সফরে উইলিয়াম ও কেট

চার বছর পর আবার একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। এই সপ্তাহে তিন দিনের সফরে ভারতের মুম্বাই যাচ্ছেন রাজদম্পতি। মঙ্গলবার সেখানে উইলিয়ামের প্রতিষ্ঠিত পরিবেশ পুরস্কার আর্থশট প্রাইজের অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

কেটের জন্য এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালে ক্যানসারের প্রতিরোধমূলক কেমোথেরাপি নেওয়ার পর এটাই তার সবচেয়ে বড় বিদেশ সফর। তিনি এখন রেমিশনে থাকলেও বলেছেন, অসুস্থতার প্রভাব এখনো তার জীবনে রয়ে গেছে। অসুস্থতার পর তার একমাত্র উল্লেখযোগ্য বিদেশ সফর ছিল গত মে মাসে ইতালিতে দুই দিনের একক সফর।

উইলিয়াম ও কেটের মুম্বাই সফরের সূচি

আয়োজকদের ভাষ্য, এবারের আর্থশট প্রাইজের অনুষ্ঠান হবে এযাবৎ সবচেয়ে বড় আয়োজন। অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা রামি মালেক এবং ব্রিটিশ পপ দল টেক দ্যাট, যারা ভারতে প্রথমবারের মতো পারফর্ম করবে।

সফরে ক্রিকেট, ফ্যাশন ও সিনেমা-সংশ্লিষ্ট নানা অনুষ্ঠানেও অংশ নেবেন উইলিয়াম ও কেট। পরিবেশ সংরক্ষণকে নিজের অন্যতম প্রধান কাজ হিসেবে নিয়েছেন উইলিয়াম; জলবায়ু পরিবর্তনের সমাধান খুঁজতে ২০২০ সালে তিনি আর্থশট প্রাইজ প্রতিষ্ঠা করেন।

দম্পতির সবশেষ যৌথ বিদেশ সফর ছিল ২০২২ সালে যুক্তরাষ্ট্রের বোস্টনে, সেটিও ছিল আর্থশট প্রাইজের অনুষ্ঠান ঘিরেই। অসুস্থতার পর থেকে ধাপে ধাপে জনসমক্ষে দায়িত্ব বাড়িয়েছেন কেট; ২০২৫ সালের শুরুতেই তিনি রেমিশনে থাকার কথা জানিয়েছিলেন।

Related posts

রাজধানীর গুলিস্তানে গাড়ির ধাক্কায় যুবক নিহত

News Desk

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

News Desk

গ্রামীণফোন ইন্টারনেটে ৫৫ মিলি সেকেন্ডেই ভিডিওর প্রথম বাইট লোড

News Desk

বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

News Desk

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

News Desk

আহমেদীয়া ফাইন্যান্সের ৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

News Desk