26.1 C
Bangladesh
রবিবার, মে ২৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগ প্রতিমন্ত্রীর

অন্তর্র্বতীকালীন সরকারের সময়ে একটি প্রকল্পে সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থায় সংঘটিত দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্র্বতী সরকারের সময়ের অনিয়মও তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে প্রতিমন্ত্রীর এমন অভিযোগকে ভিত্তিহীন বলে সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে ভিডিও বার্তা দেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
বিআরএসটি/এসএস

Related posts

দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে

News Desk

১৩৫ শতাংশ বাড়ছে যুক্তরাষ্ট্রের ভিসা ফি

News Desk

ইরানকে কোনো প্রস্তাব দেইনি : ট্রাম্প

brs@admin

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

News Desk

মৌচাকে প্রাইভেটকারের ভেতরে মিলল দুটি মরদেহ

News Desk

সাফল্য আর টানে না, আমি মানুষ হিসেবে সার্থক হতে চাই: জয়া

News Desk
Translate »