33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যু

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে ছেলের শাবলের আঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) রাত ৩ টার দিকে রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কবির মিয়া (৪৮) উপজেলার বাহেরচর পশ্চিম পাড়ার মৃত ফজলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মনির মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়ই তার সঙ্গে পরিবারের সদস্যদের দ্বন্দ্ব লেগেই থাকত। ঘটনার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে মনির হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার বাবার ওপর হামলা চালায় এবং শাবল দিয়ে আঘাত করলে বাবার মৃত্যু হয়। ঘটনার পর রায়পুরা থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মনির মিয়াকে আটক করে করে থানায় নিয়ে যায়।

নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, ‘আমরা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহ থেকে উদ্ভূত একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত মনির মিয়া আটক আছে।’

Related posts

আজ ঐতিহাসিক ৭ মার্চ

brs@admin

মাইলস্টোন ট্র্যাজেডি: প্যানিক অ্যাটাক-এ হাসপাতালে পরীমণি

News Desk

ইরানে বন্দুকযুদ্ধে পুলিশ সদস্য নিহত

News Desk

স্বাধীনতা আগের ৪.৫২ বিলিয়ন ডলারের সম্পদ পাকিস্তান থেকে ফেরত আনার উদ্যোগ

brs@admin

চারবার ফোন করেছেন ট্রাম্প, ধরেননি মোদি; জার্মান পত্রিকার প্রতিবেদন

News Desk

শেরপুরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

News Desk
Translate »