BRS TIMES
এলিজা জামান: সংরক্ষিত নারী আসনে নির্বাচিত বিএনপি প্রার্থী
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। আজ সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহিলা আসন-২৩ (আসন নম্বর ৩২৩) উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ের মধ্যে একমাত্র প্রার্থী হিসেবে এলিজা জামান মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এলিজা জামান যেভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল গতকাল রোববার বিকেল চারটা। ওই সময়ের মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচন আইনের ধারা অনুযায়ী চূড়ান্ত তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয় এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রসঙ্গত, রাজধানীর মিরপুরে একটি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় নাম আসায় দলীয় নির্দেশে পদত্যাগ করেন আগের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এবং উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন।

Related posts

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

News Desk

ব্রিজ ভেঙে খালে বালুভর্তি ট্রাক্টর, চালক নিহত

News Desk

টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার গ্রেফতার

News Desk

সিনেমা ছেড়ে ঘোষণা অনন্ত-বর্ষার

News Desk

তরুণদের মৎস্য গবেষণায় সম্পৃক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk