BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন ।

প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস’কে এসব তথ্য জানান।

জাপান সফরকালে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

বিআরএসটি/ এসএস

Related posts

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮জন নিহত

News Desk

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

News Desk

শার্শায় মাদকসহ এক কারবারি আটক

News Desk

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১৯২ : মানবাধিকার সংস্থা

News Desk

সংকটাপন্ন হাদি, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

News Desk

ইসিতে এনসিপির প্রতিনিধি দল

News Desk