33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ইসিতে এনসিপির প্রতিনিধি দল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠকে এনসিপির নিবন্ধন আবেদন সংশোধনের জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দেয়া হয়। নির্বাচন কমিশনের দেয়া সময়সীমা অনুযায়ী, আজই এসব সংশোধিত নথি জমা দেয়ার শেষ দিন ছিল।
বিআরএসটি/এসএস

Related posts

৭ নভেম্বর গ্রাম পুলিশদের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News Desk

সরকারের সিদ্ধান্ত কীভাবে গরিবের পেটে লাথি মারে, ডিমের দাম সাক্ষী: নাহিদ ইসলাম

News Desk

আবারও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ

News Desk

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত; দ্য টেলিগ্রাফ

News Desk

নিজের নামে হরমুজ প্রণালির নাম রাখতে চান ট্রাম্প

News Desk

৪ দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিবের ঢাকা ত্যাগ

brs@admin
Translate »