28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

বিকেলে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি

আজ রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৪টায় দলটির নেতারা এই ইশতেহার ঘোষণা করবে। এ উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে সমাবেশ মঞ্চ প্রস্তুতির চূড়ান্ত কার্যক্রম।

ইশতেহার ঘোষণার পাশাপাশি ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিও জানানো হবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা। সমাবেশটি বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন শহিদ মিনার প্রাঙ্গণে।

এদিকে এই আয়েজনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। লাগানো হয়ে হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। আর সাদা পোষাকে নজরদারি করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন।
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই সনদ: মতামত জমা দিলো ২৬টি দল

News Desk

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

News Desk

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি বক্তব্য, যুদ্ধ বন্ধ নিয়ে বাড়ছে শঙ্কা

News Desk

বাংলাদেশ প্রত্যেকটা গুমের বিচার নিশ্চিত করা হবে : চীফ প্রসিকিউটর

brs@admin

র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

brs@admin

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

brs@admin
Translate »