29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ইন্দ্রানী হালদার
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ইন্দ্রানী হালদার

দীর্ঘ বিরতির পর আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন টালিউড অভিনেত্রী ইন্দ্রানী হালদার। তবে এবার কোনো ধারাবাহিকে নয়, সান বাংলার জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর বিশেষ পর্বে দেখা যাবে তাকে।

‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন ইন্দ্রানী। পাশাপাশি ‘গোয়েন্দা গিন্নি’ চরিত্রেও ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। এ সময় শারীরিক অসুস্থতা ও ওজন বেড়ে যাওয়ার বিষয়টিও আলোচনায় আসে।

সম্প্রতি ওজন কমিয়ে নতুন রূপে সামনে এসেছেন ইন্দ্রানী। বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি নজর কাড়লেও এবার টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি। সান বাংলার গেম শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর প্রকাশিত প্রোমোতে দেবীপক্ষের আবহে দেবী মহিষাসুরমর্দিনীর রূপে দেখা গেছে তাকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন পায়েল দে। তবে বিশেষ পর্বটি কবে সম্প্রচারিত হবে, তা এখনো জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।

এদিকে মেগা সিরিয়ালে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইন্দ্রানী। আপাতত ধারাবাহিকে অভিনয়ের পরিকল্পনা নেই তার। বরং ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমায় কাজ করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তবে নন-ফিকশন অনুষ্ঠান কিংবা রিয়েলিটি শো সঞ্চালনার প্রতি আগ্রহ রয়েছে তার।

প্রতিদিন সন্ধ্যা ৭টায় সান বাংলায় প্রচারিত হয় ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’। এই অনুষ্ঠানের বিশেষ পর্বে ইন্দ্রানীকে দেখতে মুখিয়ে আছেন তার ভক্ত-অনুরাগীরা।

Related posts

মানুষ রাজনীতিতে স্থিতিশীল অবস্থায় চায়: আমীর খসরু

News Desk

ঘোষিত সময় থেকে নির্বাচন পেছানোর সুযোগ নেই

News Desk

আইফোন ছিনিয়ে নিতে অপ্রতিমকে হত্যা, মাথায় লাঠির আঘাতে মৃত্যু: পুলিশ

News Desk

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আশাবাদী বাংলাদেশ

News Desk

বোলারদের দাপটে সেমিফাইনালে বাংলাদেশ

News Desk

সুইডিশ রুনিকে দলে নিলো বার্সেলোনা

News Desk
Translate »