28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ৮ দল-সংগঠনের বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আরও ৮ দল-সংগঠন বৈঠক করবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদসহ আটটি রাজনৈতিক দল ও সংগঠন। রোববার (২৫ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শনিবার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানানো হয়। এতে বলা হয়, সন্ধ্যা পৌনে ৬টায় যমুনায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তার দলের পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন।

ইসলামী আন্দোলন ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেবেন। বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন রাজনৈতিক নেতারা।

বিআরএসটি/ এসএস

Related posts

প্রধান উপদেষ্টার সঙ্গে গুইন লুইসের বিদায়ী সাক্ষাৎ

News Desk

সিনেমা-রাজনীতি এক নয়, থালাপতিকে তামিল নাড়ুর মন্ত্রী

News Desk

আজ ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি

News Desk

রংপুরে ১১ মামলার আসামি গ্রেপ্তার

News Desk

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

News Desk

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk
Translate »