Wednesday, September 23, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি

লিওনেল মেসি মানেই ফুটবলের নতন গল্প ও নতুন রেকর্ড।বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দুটি ভিন্ন অধ্যায় যোগ হলো। একটি গৌরবের, অন্যটি কিছুটা হতাশার। জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে সরিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন মেসি।

বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। শট নিয়ে মিস করেন লিওনেল মেসি। না হলে রেকর্ডটা তখনই হয়ে যেত। এটি ছিল বিশ্বকাপে তার তৃতীয় পেনাল্টি মিস। ১৯৬৬ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটি সবচেয়ে বেশি।

তবে শেষ পর্যন্ত আসল ইতিহাসটা গড়েই ছাড়লেন মেসি। বাম পাশ থেকে একজন উইঙ্গার তাকে পাস দেন। মাঝে একজন ডামি করলেন। বক্সের বাইরে বলটা পৌঁছায় মেসির পায়ে। এরপর দারুণ এক শটে অস্ট্রিয়ার জালে পাঠান তিনি।

গোল করার পর লিওনের মেসি

এই গোলেই মেসি ভেঙে দিলেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির। ক্লোসার ১৬ গোলকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক। এরপর খেলার যোগ করা সময়ের শেষ মিনিটে আরেকটি গোল করেন মেসি।

বিশ্বকাপ ইতিহাসের সর্বাধিক ১৮ গোল করার কীর্তি গড়েছেন তিনি। ভেঙেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ড। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোজাকে স্পর্শ করেন মেসি। ভাঙেন ব্রাজিলের রোনালদো নাজারিও’র (১৫) গোলের রেকর্ড।

২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নামা মেসি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় নিজের ষষ্ঠ  বিশ্বকাপ খেলছেন। নিজের প্রথম বিশ্বকাপে ১ গোল করেছিলেন তিনি। ২০১০ বিশ্বকাপে কোন গোল করতে পারেননি। তবে ২০১৪ বিশ্বকাপে ৪ গোল করেন আর্জেন্টাইন তারকা। দলকে ফাইনালে তোলেন।

২০১৮ বিশ্বকাপ আবার ভালো যায়নি তার। করেছিলেন মাত্র ১ গোল। এবারের ৪ গোল মিলিয়ে তার নামের পাশে বসেছে ১৭ গোল। রোনালদো ও ক্লোজার রেকর্ড ভাঙলেও মেসির ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপ্পে। তিনি নিজের তৃতীয় বিশ্বকাপ খেলছেন। এরই মধ্যে করে ফেলেছেন ১৪ গোল।

Related posts

দাদার বাসায় আসছি কবর জিয়ারত করতে : সিআইডিকে আফ্রিদি

News Desk

বাংলাদেশে মানবাধিকার মিশন স্থাপনে সরকার ও জাতিসংঘের সমঝোতা

News Desk

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন : প্রেস উইং

brs@admin

বিচার বিভাগ স্বাধীন না হলে টেকসই গণতন্ত্র সম্ভব নয় : প্রধান বিচারপতি

News Desk

নারী বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

News Desk

লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »