BRS TIMES
হাইনানের পর্যটন সম্ভাবনা দেখলেন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

হাইনানের পর্যটন সম্ভাবনা দেখলেন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা

চীন প্রতিনিধি: চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী শহর সানইয়াতে ছয় দিনব্যাপী আন্তর্জাতিক গণমাধ্যম সফর অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশ ও অঞ্চলের গণমাধ্যম প্রতিনিধি ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতারা অংশ নেন।

১ থেকে ৬ নভেম্বর ‘গো চায়না ইন সানইয়া’ শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহরটির প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, আধুনিক পর্যটন অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।

শহরটির লুহুইতোউ পর্যটন এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের প্রধান লি ইংটিং শহরটির আন্তর্জাতিক পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের সম্ভাবনা তুলে ধরেন।

সানইয়া পৌর কমিটির প্রচার বিভাগের দিকনির্দেশনায় এবং সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহায়তা করে সানইয়া পৌর সাইবারস্পেস প্রশাসন এবং বাস্তবায়নের দায়িত্বে ছিল চায়না নিউজ সার্ভিস ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গ্রুপের হাইনান শাখা।

সফরে গণমাধ্যম প্রতিনিধিরা লুহুইতোউ, থিয়ানইয়া হাইচিয়াও, দাসিয়াওদোংথিয়ান, উঝিঝৌ দ্বীপ, ওয়েস্ট আইল্যান্ড এবং ঐতিহাসিক ইয়াঝৌ প্রাচীন নগরী পরিদর্শন করেন। সেখানে তাঁরা স্থানীয় সংস্কৃতি, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী জেলেপল্লির জীবনযাত্রা সম্পর্কে জানতে পারেন।

এ ছাড়া হংঝৌ আন্তর্জাতিক ইয়ট মেরিনা, আটলান্টিস সানইয়া, সিডিএফ আন্তর্জাতিক শুল্কমুক্ত বিপণিবিতান এবং সানইয়া জয় সিটি পরিদর্শনের মাধ্যমে শহরটির পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্যের অগ্রগতি সম্পর্কে ধারণা লাভ করেন।

কর্মসূচিতে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা, আন্তর্জাতিক পর্যটনশিক্ষা এবং কৃষিভিত্তিক পর্যটনের উদ্যোগও তুলে ধরা হয়।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিভিন্ন ভিসামুক্ত প্রবেশব্যবস্থায় ৮৮টি দেশের নাগরিক সুবিধা পান।

সানইয়ার সঙ্গে ৩৮টি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান রুট চালু রয়েছে। চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত সানইয়া ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী চলাচল ১০ লাখ ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৩ শতাংশ বেশি।

সানইয়া পর্যটন উন্নয়ন ব্যুরো আয়োজিত এ কর্মসূচি বিদেশি গণমাধ্যমকর্মীদের চীনের সংস্কৃতি, স্থানীয় জীবনযাত্রা এবং আধুনিক উন্নয়ন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।

আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে সানইয়ার পর্যটন সম্ভাবনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্বব্যাপী আরও পরিচিতি পাবে।

Related posts

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ করছেন ট্রাম্প

News Desk

যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

brs@admin

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত

News Desk

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

News Desk

‘আমার জানাজায় যেন কেউ না কাঁদে’; সাংবাদিক মারিয়াম

News Desk

পেন্টাগনের গোয়েন্দা প্রধানসহ ৩ কর্মকর্তা বরখাস্ত

News Desk