25.6 C
Bangladesh
Wednesday, September 2, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

শাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন অপু-বুবলী

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন শুক্রবার (২৮ মার্চ)। ১৯৮৩ সালে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মাসুদ রানা। ১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাকিব খান। তবে দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে জায়গা করে নিতে শুরু করেন ২০০৭ সাল থেকে।

আর ব্যক্তিজীবনে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন তিনি। এই দুই নায়িকার সন্তানের বাবাও হয়েছেন তিনি। তবে কারো সঙ্গেই সংসার জীবন স্থায়ী করতে পারেননি। অপু-বুবলী দুজনেই এখন শাকিবের জীবনে অতীত হলেও শাকিবের প্রতি প্রাক্তন দুই স্ত্রীর ভালোবাসা এখনো কমেনি। তাই তো এবার শাকিব খানের জন্মদিনে প্রথম প্রহরে তাকে শুভেচ্ছা জানালেন অপু-বুবলী।

শুক্রবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যম ফেসবুকে সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন- ‘আমার শাহরুখ খান।’

অন্যদিকে সাবেক স্বামীর প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলীও। এ নায়িকা ফেসবুকে লিখেছেন- ‘শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।’ মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। টালিগঞ্জেও বেশ জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘স্বপ্নের বাতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’  ও ‘দরদ’।

এদিকে আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘বরবাদ’। ইতোমধ্যে সিনেমাটি মুক্তির প্রস্ততি প্রায় অনেকটাই এগিয়ে।

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল

brs@admin

চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না : শফিকুল আলম

brs@admin

বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী

brs@admin

ডিএমপির দুই শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল

News Desk

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

brs@admin

আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

brs@admin
Translate »